শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত

‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব নারী ও কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প সমাপনী ও মেন্টর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটটোরিয়ামে  জাবারাং কেএমকেএস ও তৃণমূল এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভী‘র সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা মূলক দুটি নাটক মঞ্চায়নকরা হয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

এতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি‘র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।

অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, তৃণমূল উন্নয় সংস্থার রিপন চাকমা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মো. ছাবের, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা‘র উপ–পরিচালক মো: ফারুক আবদুল্লাহ,বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ম্যানেজার সঞ্জয় মজুমদার,সিমাভী নেদারলেন্স লবি ও এডভোকেসী অফিসার ইসরাক ফারুকী প্রমূখ।

এছাড়াও জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা, কেএমকেএসর প্রকল্প সমন্বয়কারী কাজল বরন ত্রিপুরাসহ তিনটি এনজিও সংস্থার শত–শত কিশোরী ও মেন্টররা উপস্থিত ছিলেন।

 

প্রদীপ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ