শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে কার্গো ট্রাকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে কার্গো ট্রাকে আগুন

 

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বুধবার (৮ নভেম্বর) আলুটিলা এলাকায় সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ছুটে গিয়ে বিভিন্ন পরিবহনের যাত্রীদের সহায়তায় কার্গোর আগুন নিয়ন্ত্রেণ আনেন।

পুলিশের ডিআইআইও (ওয়ান) মো.আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ