শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে একই দিনে তিন আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে একই দিনে তিন আত্মহত্যা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। প্রণয় সম্পর্কের জের ধরে একই সাথে কিশোরী আত্মহত্যার চেষ্টা করলেও সে বেঁচে গেছে। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় পাড়া–প্রতিবেশি তা মেনে না নেয়ায় তারা জেদ থেকে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সকালে তমেজয় ত্রিপুরা (১৮) নামের এক কিশোরের মৃতদেহ উদ্বার করে। অন্যদিকে স্থানীয়রা কিশোরীকে (১৮) উদ্বার প্রথমে মহালছড়ি হাসপাতালে এবং পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর জানান, মরদেহ উদ্বার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ দিকে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাত কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল মোতালেব (২৯) নামের এক শ্রমিক। এ ছাড়া পারিবারিক কলহের জেরে জেলা সদরের কমলছড়িতে পদ্মাদেবী ত্রিপুরা (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেন।

প্রদীপ চৌধুরী/শায়লা/দীপ্ত নিউজ