শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

খরচ কমাতে মুম্বাই-দিল্লির অফিস বন্ধ করল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খরচ কমাতে মুম্বাই-দিল্লির অফিস বন্ধ করল টুইটার
মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করেছে টুইটার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার তাদের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, টুইটার এখন শুধুমাত্র তাদের ব্যাঙ্গালুরু অফিস চালু রেখেছে। ওই অফিসে ইঞ্জিনিয়াররা কাজ করেন।

ভারতে টুইটারের তিনটি অফিসে প্রায় ২০০ জনের মতো কাজ করতেন। কিন্তু গত বছর মার্কিন ধনকুবের ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেওয়ার পরই প্রায় ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়। দিল্লি ও মুম্বাই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, খরচ কমাতে ও চলতি বছরে টুইটারের আর্থিক পরিস্থিতি একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে বিশ্বজুড়ে টুইটারের অসংখ্য কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। বন্ধ করে দিয়েছেন অনেক অফিস। এছাড়াও অর্থের যোগান দিতে কয়েকদিন আগে সান ফ্রান্সিসকো অফিসের ফার্ণিচারও নিলাম করে বিক্রি করে দিয়েছে টুইটার।

 

এফএস/দীপ্ত