শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তায় পৌনে ২ কোটি টাকা দিলেন তাকওয়া মসজিদের মুসুল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তায় পৌনে ২ কোটি টাকা দিলেন তাকওয়া মসজিদের মুসুল্লিরা

ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ে ক্ষুধার্ত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ালেন রাজধানীর মসজিদ উত তাকওয়া সোসাইটির মুসুল্লিরা। সম্প্রতি তারা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা সংগ্রহ করে তা ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য উপহার হিসেবে দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বাদ এশা এই অর্থ সহায়তার একটি বড় অংশ (১ কোটি টাকার চেক) হস্তান্তর করা হয় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা Human Appeal Australia-এর কাছে। সংস্থাটি ফিলিস্তিনে বিশুদ্ধ পানি সরবরাহ ও জরুরি খাদ্য সহায়তার কাজে এই অর্থ ব্যবহার করবে।

মসজিদ উত তাকওয়া সোসাইটির একজন মুখপাত্র জানান, এ সহায়তা হয়তো বিশাল সংকটের তুলনায় ক্ষুদ্র, কিন্তু আমরা বিশ্বাস করি এটি মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি ক্ষুদ্র প্রয়াস।

এই মহতী উদ্যোগে অংশ নেয়া সকল দাতাকে মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।

কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মজলুম মানুষের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত রয়েছে।