শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়ে ফেলেছে শেখ হাসিনা: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়ে ফেলেছে শেখ হাসিনা: রিজভী
বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী

শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, দেশের স্বার্থ আর নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপি‘র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এসময় নিরবচ্ছিন্ন আন্দোলনের অংশ হিসেবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও কারাবন্দি নেতা–কর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ১০টি মহানগরীতে বিএনপি‘র পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপি নেতা রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলেছেন। তাই শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, দেশের স্বার্থ আর নিরাপদ নয়।

রিজভী জানান, ঢাকা ছাড়া বাকি ১০টি মহানগরী অর্থাৎ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামে আগামী ২৩ ও ২৮ মে দুইদিন পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে গত বছরের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এমনকি, গত রমজান মাসেও তারা বিভিন্ন প্রক্রিয়ায় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছিল।

জেএস/দীপ্ত নিউজ