শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ক্ষমতায় যারাই আসুক গুম, খুনের বিচার করতে হবে: তারেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্ষমতায় যারাই আসুক গুম, খুনের বিচার করতে হবে: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম, খুনের ঘটনার বিচার করতে হবে।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার‘ এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, আমরা সেই ব্যবস্থা করব।

শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপস্থিত পরিবারগুলো অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছি না, বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা।

ইফতার মাফিলে শহীদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েনমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

ইএ