শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির
দিনাজপুরে নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তরবঙ্গের নির্বাচনি প্রচারে দিনাজপুরে সমাবেশে এই প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় এলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে।’

তিনি বলেন, কৃষিকে পুরাতন ধাঁচে চালানো হবে না; বরং আধুনিকায়নের মাধ্যমে লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করে কৃষকের হাতে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে, যাতে কৃষির উৎপাদন বৃদ্ধি পায়।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান অবস্থায় কৃষি পণ্য উৎপাদনের পর বাজারে সঠিক মূল্য পাওয়া যায় না। যথাযথ সংরক্ষণের অভাবে অনেক সময় উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, এই সমস্যার সমাধান করে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং ফসল ও সবজির সংরক্ষণ ব্যবস্থা জোরদার করা হবে।