শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ক্যারিয়ারের ১৭০ তম সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ক্যারিয়ারের ১৭০ তম সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

দক্ষিণী সিনেমার খ্যাতিমান তারকা রজনীকান্তকে নিয়ে ভক্তদের যেন উন্মাদনার শেষ নেই। সবাই তার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। দক্ষিণী সিনেমার এই মহাতারকার আসন্ন তামিল সিনেমা ‘জেলার’-এর কাজ শেষের দিকে বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি আরও একটি সুখবর দিলেন ভক্তদের।

রজনী এরই মধ্যে আরও একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি সম্পন্ন করেছেন। অভিনেতার ১৭০তম সিনেমা হতে যাচ্ছে এটি। জানা গেছে, এই সিনেমায় একজন মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। সিনেমাটি পরিচালনা করবেন টিজে জ্ঞ্যানাভেল। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালে।  সিনেমাটির নাম এখনো প্রকাশ করা হয়নি।

টুইটারে এই ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনস। তারা লিখেছে, ‘রজনীকান্তের সঙ্গে আমাদের পরের কাজটির কথা ঘোষণা করতে পেরে আমরা ধন্য।’ সিনেমাটির শুটিং শুরু হবে শিগগির।

রজনীকান্ত এখন ব্যস্ত ‘জেলার’সিনেমার ডাবিং নিয়ে। ‘জেলার’ সিনেমাটির শুটিং হয়েছে মূলত একটি জেলের মধ্যে। শিব রাজকুমার, মোহনলাল, জ্যাকি শ্রফ, তামান্না ভাটিয়ার মতো তারকা অভিনয় করছেন এই সিনেমায়। রজনীর ভক্তরা আশা করছেন ‘জেলার’ সিনেমাটি বেশ সাড়া ফেলবে।

 

এমি/দীপ্ত