শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ক্যারিবিয়ান দ্বীপে মেহজাবীন, সঙ্গী কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্যারিবিয়ান দ্বীপে মেহজাবীন, সঙ্গী কে?

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী। তুমুল দর্শকপ্রিয়তা নিয়ে শোবিজে কাজ করছেন এক যুগ ধরে। সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে ফের আলোচনায় আসেন মেহজাবীন।

কক্সবাজারে আদনান আল রাজীবের সঙ্গে একত্রে দেখা যায় মেহজাবীনকে। এ নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে এ বিষয়ে মাথা ঘামাননি মেহজাবীন।

তার কিছুদিন পর মেহজাবীনকে ফের দেখা গেল সাগরের কোলঘেঁষে। যেখানে একাধিক ছবিতে প্রাণচঞ্চল মেহজাবীনকে দেখা যাচ্ছে। সুইমিং পুলে নেমে মুখ বাড়িয়ে দিয়েছেন সূর্যের দিকে। তার সামনে অবারিত সমুদ্র।

কয়েক দিন আগেই কক্সবাজার সমুদ্রে সময় কাটিয়েছেন। এবার মেহজাবীন লোকেশন চিহ্নিত করে জানাচ্ছেন, ক্যারিয়াবিয়ান অঞ্চলের বাহামা দ্বীপপুঞ্জে রয়েছেন তিনি।

সেখানকার একটি জাহাজের সুইমিং পুলে ছবি তুলে পোস্ট করে লিখেছেন, ‘শিগগিরই বা পরে, যখনই ডেকেছি সাড়া পেয়েছি। তাই আমি তাড়াহুড়োয় বিশ্বাস করি না, সঠিক সময় আমাকে খুঁজে বের করবে।’

এ নিয়ে নেটিজেনদের অনেকের প্রশ্ন—ক্যারিবিয়ান দ্বীপে মেহজাবীনের সঙ্গী কে? বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

এর আগের দিন আরেকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন মেহজাবীন। সেখানে লোকেশন চিহ্নিত না করলেও আদনান আল রাজীবের একটি মন্তব্য ছিল। রাজীব লেখেন, ‘কোথায় তুই?’ মেহজাবীন সাড়া দেন, ‘চলে আসো।’

শায়লা/দীপ্ত নিউজ