শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ক্যান্সারের কাছে হার মানলেন সাংবাদিক আজাদ তালুকদার

আদীব জামাল
আদীব জামাল
ক্যান্সারের কাছে হার মানলেন সাংবাদিক আজাদ তালুকদার

মরণব্যাধি ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন চট্টগ্রামের খ্যাতিমান সাংবাদিক একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার।

বুধবার (২ আগস্ট) ভোর পনে চারটার সময় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

দুই বছরের বেশি সময় আগে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২০ জুলাই ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর তাঁকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।

আজাদ তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ২য় নামাযে জানাযা সম্পন্ন হয় ।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, আজাদ তালুকদারের প্রস্থান সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। বাদে আসর তার নিজ বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মহদেহ দাফন করা হবে।

এসএ/দীপ্ত নিউজ