শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোম্পানীগঞ্জে গনপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোম্পানীগঞ্জে গনপিটুনিতে নিহত ১

 

নোয়াখালী কোম্পানীগঞ্জে চোর সন্দেহে গনপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত. শামসুল হুদার ছেলে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে এবং একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো।

জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪ টায় সাইফুদ্দিনের বাড়িতে চুরি করতে দুইজন লোক দরজার নিচে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। সে সময় তার পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা সাইফুদ্দিনের ফুফাত ভাই জুনায়েদ সাইফুদ্দিনের বড় ভাই মিজানকে ফোন করলে তিনি ঘরের সামনে আসেন।

বিষয়টি টের পেয়ে একজন পালিয়ে গেলেও মোশারফ আটকা পড়ে। পালিয়ে যাওয়া চোরকে ধাওয়া করলে সে মিজানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। মিজানের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে মোশাররফকে বেঁধে গনপিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ