শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কোন দল সাপোর্ট করে মেহজাবীন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোন দল সাপোর্ট করে মেহজাবীন?

কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির আর্জেন্টিনা। গ্যালারিতে বসেই মেসিদের এই ম্যাচ উপভোগ করেছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি।

দুই বছর আগে ব্রাজিলের জার্সি গায়ে দেয়া মেহজাবীন চৌধুরীর একটি ছবি ঘিরে শুরু হয়েছে চর্চা। এই চর্চার কারণ এরপরে বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকাসহ আর্জেন্টিনার সব খেলাতেই দলটিকে সাপোর্ট করতে দেখা যায় মেহজাবীনকে।

মেহজাবীন চৌধুরী ব্রাজিলের সমর্থক নাকি আর্জেন্টিনার? এই প্রশ্নে ফের সোশ্যালে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, দল পাল্টেছেন মেহজাবীন! কেউ বলছেন, তিনি আর্জেন্টিনার সাপোর্টার, এটা বুঝাই যায়।

ভক্তদের অনেকে বিভ্রান্ত হলেও অভিনেত্রী আগেই জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ