শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কোনো শক্তিই নেই ৭ তরিখের নির্বাচন বানচাল করতে পারবে

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কোনো শক্তিই নেই ৭ তরিখের নির্বাচন বানচাল করতে পারবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

 

 

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যে নির্বাচন করছেন কোনো শক্তি নেই এই নির্বাচনকে বানচাল করতে পারবে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলাসহ সদর পৌরসভার নবগঠিত কমিটির পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা ষড়ডন্ত্র করে ক্ষমতায় এসেছিলো। এখনো তারা ষড়যন্ত্র করছে, যাতে এই নির্বাচন সঠিক ভাবে না হয়। স্ইে দিকে আপনাদের সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন মুখী, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায়, তারা ভোট দিতে চায়, তারা সন্ত্রাস চায়না তারা অগ্নি সন্ত্রাস চায় না। তাদেরকে প্রত্যাখান করেছে। বিএনপি জামাত নির্বাচনে আসে নাই, আস্তে আস্তে তারা মানুষের মন থেকে ধুয়ে মূচে দুর হয়ে যাবে। তাদের আর অস্তিত্ব বাংলাদেশে খুজে পাওয়া যাবে না।

এসময় মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ।

 

আরও পড়ুন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জি এম কাদের

 

আল/ দীপ্ত সংবাদ