শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘বনবিবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোক স্টুডিও বাংলার নতুন গান ‘বনবিবি’
ছবি: সংগৃহীত

কোক স্টুডিও বাংলার সিজন টু–এর নতুন ফোক ফিউশন গান ‘বনবিবি’ প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ১টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে ৭ মিনিট ২০ সেকেন্ডের নতুন এ গানটি প্রকাশ পাওয়ার পর থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ।

‘বনবিবি‘ গানে অংশ নিয়েছে বিখ্যাত ব্যান্ড মেঘদল ও জোহরা বাউল। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি রক ব্যান্ড দলকে কোক স্টুডিও বাংলার কোনো গানে অংশ নিতে দেখা গেল।

এ গানে তুলে ধরা হয়েছে বনবিবির পৌরাণিক চরিত্রও। রহস্য ও আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে গানটিতে গুরুত্ব পেয়েছে খনার বচনও। নতুন এ গান আর দেশীয় বাদ্যযন্ত্রের সুরে গভীর রাতে জমে উঠেছিল বাংলার কোক স্টুডিও।

নতুন এ গানটির কথা যৌথভাবে লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। গানটি সুর করেছেন শিবু কুমার শীল। তার কণ্ঠের সঙ্গেই জহুরা বাউলের কণ্ঠের জুটি গানটিকে অন্যরকম এক আবহ দিয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ