শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনেতা মুশফিক আর ফারহানকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অভিনেতা মুশফিক আর ফারহানকে কেবিনে স্থানান্তর

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে যায়।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে অভিনেতার মামা মুস্তাফিজুর রহমান মামুন বলেন, মুশফিককে আইসিইউতে রাখা হয়েছে সত্য, তবে সেটা তার অতিরিক্ত সুরক্ষার জন্য। এমন নয় যে, তার অবস্থা গুরুতর বলে আইসিইউতে রাখা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।

এদিন বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে অভিনেতার মামা বলেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছে মুশফিক। আজ বিকেলে আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে দেয়া হয়েছে।

এরআগে মামুন বলেন, ক‘দিন ধরেই ফারহানের জ্বর ছিলো। শরীরটাও একটু ব্যথা করছিলো। নাটকের শুটিংসেটে হঠাৎ একটু বেশী অসুস্থ বোধ করলে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত সুরক্ষার কারণে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আল