শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রতিদিন অফিস যেতে নারাজ ইউরোপের চাকুরিজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রতিদিন অফিস যেতে নারাজ ইউরোপের চাকুরিজীবীরা
ছবি: সংগৃহীত

প্রতিদিন অফিসে যেতে নারাজ ইউরোপের এক–তৃতীয়াংশ চাকুরিজীবী। এক জরিপ বলছে, বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলে চাকুরি বদলাতে রাজি তারা।

করোনা মহামারির পর থেকে, ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়িতে বসে কাজ করার এই প্রক্রিয়ার সঙ্গে আমরা সবাই পরিচিত। ৩ বছর পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে বিশ্ব। তবে এখনও ঘরে বসে কাজ করতে আগ্রহী অনেকে।

ইউরোপ অঞ্চলের বাসিন্দাদের ওপর সম্প্রতি এক জরিপ চালিয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে, শতকরা ৩০ ভাগ কর্মী বাড়িতে বসে কাজ করতে চান। সপ্তাহে অন্তত একদিন হলেও এই সুবিধাটা নিতে চান তারা।

এর কারণ হিসেবে অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলছেন চাকুরিজীবীরা। যেসব কর্মীর অফিসে যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে, তারা মাসে কমপক্ষে ১০ দিন বাড়িতে বসে কাজ করার পক্ষে। এমনকি ঘরে বসে কাজ করার সুযোগ পেলে, চাকুরি বদলাতেও রাজি অনেকে।

তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াতে বিশেষজ্ঞদের ধারণা, চলমান অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে, এ বছরও ওয়ার্ক ফ্রম হোম অব্যাহত রাখবে কোম্পানিগুলো। তুলনামূলক কম কর্মী দিয়ে তারা কাজ চালানোর চেষ্টা করবে বলেও মনে করছেন।

 

যূথী/দীপ্ত সংবাদ