শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কেজিএফ-২ এর রেকর্ড ভাঙল পাঠান, টার্গেট বাহুবলী-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেজিএফ-২ এর রেকর্ড ভাঙল পাঠান, টার্গেট বাহুবলী-২
পাঠান সিনেমার পোস্টার

‘কেজিএফ–২‘ এর সব রেকর্ড ভেঙে দিয়েছে বক্স অফিসে তুমুল ঝড় তোলা সিনেমা ‘পাঠান‘। এরপরের টার্গেট বাহুবলী–২।

২০১৭ সালে মুক্তি পাওয়া বাহুবলী–২ এর বক্স অফিস আয় ছিল ১৮১০ কোটি রুপি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমা।

‘পাঠান‘ সিনেমাটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। গত ২৫ জানুয়ারি মুক্তির পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৭৬ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।ইয়াশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে বাইরে ৩৬৭ কোটি রুপি, আর ভারতে সিনেমাটি গ্রস আয় ৬০৯ কোটি রুপ।

অথচ সিনেমাটি চীনে এখনও রিলিজ দেয়া হয়নি। তা সত্ত্বেও বিশ্বে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান‘। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘পাঠান‘ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর প্রধান খলনায়কের জন আব্রাহাম তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোনো পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

এফএম/দীপ্ত