0
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
তার মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ।
মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পিতা মাতাসহ স্থানীয়রা।