শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা সিটি উপনির্বাচনে বিজয়ী তাহসীন বাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লা সিটি উপনির্বাচনে বিজয়ী তাহসীন বাহার
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা। ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।

আরও পড়ুন: কুমিল্লা সিটির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ফল ঘোষণা শুরু করেন।

তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি কুমিল্লা–৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশনে এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

 

সুপ্তি/এজে/দীপ্ত নিউজ