শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

কুমিল্লা সিটির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লা সিটির উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন জমা
কুমিল্লা সিটির উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের ভিড় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়া শুরু করে। 

দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। দুবারের সাবেক মেয়র বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ।

এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নূরুর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত ৮ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।