শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর কাকরাইলে অবস্থিত হোটেল রাজমনি ঈশা খাঁতে এই মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা–৪ এর সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, কুমিল্লা সাংবাদিক ফোরাম সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলার স্থান। প্রত্যেকের সক্ষমতার জায়গা থেকে কুমিল্লা সাংবাদিক ফোরামকে আরও এগিয়ে নিতে হবে।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম আগামী দিনগুলোতে সারা বাংলাদেশে সাংবাদিকতা অঙ্গণে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।

একপর্যায়ে সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ২০২৪–২৬ সেশনের জন্য গঠিত হওয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

 

এসএ/দীপ্ত সংবাদ