শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের ফাঁসি
দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম ছোটন

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। সোমবার (২৭ মার্চ ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম এর ছেলে।

মামলার বিবরণে জানা যায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিনের রসুলপুর গ্রামের ছোটন তার দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) কে গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দরজা-জালানা বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মোঃ আল সফিউল ইসলাম ছোটন (২৩) কে আসামি করে ২৭ ফেব্রয়ারি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
পরবর্তীতে মামলায় ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষে মামলার পরিচালনা করেন এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

আল/দীপ্ত