শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় সিএনজি চালককে হত্যার দায়ে ২ যুবকের মৃতুদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় সিএনজি চালককে হত্যার দায়ে ২ যুবকের মৃতুদন্ড

কুমিল্লা চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা সিএনজি চালক রাসেল (১৮) কে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের অলি ও গিয়াস উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামী গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস উদ্দিন একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।

২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় রাসেলের স্বজনরা চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার (২১ এপ্রিল) আদালত অলি ও গিয়াস উদ্দিনকে মৃত্যুদন্ডের রায় দেন।

 

শাকিল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ