শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

 

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক মো. সাগর ও হেলপার বেলাল হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত দুই ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এসময় এটিকে চালু করতে তারা পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। তখন আরেকটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে মাঝে আটকে দুইজনের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ–পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ