শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগরে ট্রাক–মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার ভবানীপুর এলাকার মৃত চুনু মিয়ার ছেলে বাদশা মিয়া (৬৫) ও একই উপজেলার কেতুন্দি এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে দুলাল বেপারী (৬২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহিদনগর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে একটি মাইক্রোবাস যাত্রী তুলছিলো। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক থাক্কা দিলে মাইক্রোবাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

এছাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করায়, সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

 

শাকিল মোল্লা/আফ/দীপ্ত নিউজ