শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতিক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড।

সোমবার (১২ জুন) দুপুরে নগরীর টাউন হল গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম বাবুল, সাবেক মেয়র মিজানুর রহমান, কেন্দ্রিয় আওয়ামী লীগের জন শক্তি ও শ্রমবিষয়ক উপকমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল চেয়ারম্যানসহ আরো অনেকে।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে ব্যানার ফ্যান্টুন নিয়ে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে প্রতিবাদ সভায় যাওয়ার পথে এমপি সমর্থিত সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতিককে আটকে রেখে মারধর করে।

 

শাকিল মোল্লা/আফ/দীপ্ত নিউজ