শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

কুমিল্লায় বিএনপির দুই গ্রপে সংঘর্ষ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বিএনপির দুই গ্রপে সংঘর্ষ আহত ৫
সংগৃহীত ছবি

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২ জুন) রাত সাড়ে ১১ টায় শহরের লাকসাম রোডের রামঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে রাস্তার পূর্ব পাশে জাহাঙ্গীর মিয়ার চা দোকানে ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফখরুল আহম্মদ তুহিন ও ইমন সহ ১০/১২ জন ছাত্রদল ও যুবদলের সদস্য চা খাওয়ার সময় হঠাৎ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, নয়ন, রেজোয়ান সহ ১০/১২ জন তাদের উপর হামলা চালায়৷।

এতে ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফখরুল আহম্মদ তুহিন, অনন্ত দেবনাথ, জাকির হোসেন, স্বপন রবি দাস, ইলিয়াছ হোসেন ইমন আহত হয়। এসময় অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ সহ শট গানের গুলি ছোড়েন। এদিকে আহতদরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন শিবলুএ ঘটনা অস্বীকার করে বলেন, তিনি তার সমর্থিত কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।

আল/ দীপ্ত সংবাদ