শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতরে আহত হন অন্তত ২০ যাত্রী।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা–মেট্টো–ব–১৫–৮৩৯১) ঐ এলাকা অতিক্রম করেছিল। ঐ সময়ে একই অভিমূখে খোলা ট্রাক্টরে একটি এক্সেভেটর নেয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী ইকোনো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। গুরুতরে আহত হন আরও ২০ যাত্রী।

ঘটনাস্থলে থাকা লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, নিহত সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হচ্ছে।

শাকিল মোল্লা/মোরশেদ আলম/দীপ্ত নিউজ