শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ ) বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে ১ মহিলা এবং হাসপাতালে নেওয়ার পথে ১ পুরুষ যাত্রী মারা যায়।

মারাত্মক আহত হয় অটোরিক্সার শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহত দুই জনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫) ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অনু/দীপ্ত সংবাদ