শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা
মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কুমিল্লা সিটি করোপেশন উপ–নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীক পেয়েছেন, দুবারের সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তামিম হাতি প্রতীককে ভোট করবেন। 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিএনপিকে প্রস্তুতি নিতে পরামর্শ কাদেরের

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন।

আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটি করেপারেশনে ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

শাকিল/ সুপ্তি/ দীপ্ত নিউজ