শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় চুরি-ছিনতাইয়ের দায়ে ৭ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় চুরি-ছিনতাইয়ের দায়ে ৭ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে বোরকা পরে নারীদের কাছ থেকে বিভিন্ন কৌশলের মাধ্যমে টাকা ও মোবাইল চুরি করা একটি চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তারা হলেন– পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)।

পুলিশ সুপার জানান, বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূকে একা পেয়ে তার সঙ্গে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরির চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। একপর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। এ সময় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার টহলরত পুলিশ সদস্যরা বোরকা পরিহিত ৭ নারীকে আটক করে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদকে টার্গেট করে আটককৃত নারী চোর চক্রের সদস্যরা কুমিল্লা শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও জনবহুল এলাকায় সংঘবদ্ধ হয়ে নানা কৌশল অবলম্বন করে চুরি–ছিনতাই করার জন্য এসেছিলেন। পুলিশ সাতজনকে আটক করেছে। ওই চক্রের বাকি সদস্যদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শাহানার নামে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় দুইটি চুরির মামলা রয়েছে।

 

পূ্ৃর্ণ/ দীপ্ত সংবাদ