শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় অনাহারে পানিবন্দী ৬ শত মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় অনাহারে পানিবন্দী ৬ শত মানুষ

চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় ৫০ লাখ মানুষ এবং পানিবন্দী রয়েছে ৯ লাখ মানুষ। এমন পরিস্থিতির মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সারা দেশের ছাত্র–জনতা, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে।

দুঃখের বিষয় অনেক প্রত্যন্ত এলাকায় হওয়ায় এখনও কোন ত্রাণ সামগ্রী সহযোগিতা পাচ্ছে না ঢাকার কাছের জেলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া গ্রামগুলো। এই এলাকায় কমপক্ষে ৬০০ মানুষ পানিবন্দী হয়ে অনাহারে বিভীষিকা জীবন পার করছে।

দৌলখাঁড় ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দা মনির হোসেন জানান, এই দুর্যোগময় মুহূর্তে আমাদের এই গ্রামগুলোতে কোন ত্রাণ সহায়তা আসেনি।

মনির হোসেন আরও জানান, দেশে সরকারি বেসরকারি উদ্যোগে যারা বন্যার্তদের সহায়তা করছে মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন দ্রুত আমাদের নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া এই গ্রামগুলোতে পানিবন্দী অসহায় মানুষের পাশে দ্রুত এগিয়ে আসে।

 

এসএ/দীপ্ত সংবাদ