শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ে আযম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আযম আলী এলাকায় মোজাম্মেল হকের ছেলে। পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় বসবাস করতেন। নদী ভাঙনের পর তিনি ছালিপাড়া এলাকায় এসে বসবাস শুরু করেন।

স্থানীয়রা জানান, ভোরে বাড়ির বাথরুমে যাওয়ার সময় বিষাক্ত সাপ আযম আলীকে ছোবল মারে। পরে বিষয়টি তিনি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঢুষমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈম বলেন, সকালে একজনকে সাপে কেটেছে শুনেছি। পরে তাকে হাসপাতালে নিলে তিনি মারা যান।

 

ইউনুছ/এসএ/দীপ্ত সংবাদ