শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি

 

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ–নদীর পানি। পানি ঢুকে পড়ছে নদ–নদী অববাহিকার চরাল ও নিম্ন অঞ্চলগুলোতে। তবে এখনও ঘর–বাড়িতে পানি প্রবেশ না করলেও তলিয়ে গেছে এসব এলাকার পটল, ঢেড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা মোকাবেলায় বন্যার্তদের জন্য শুকনো খাবার উদ্ধার অভিযানসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২২ ও ২৩ জুন এসব নদ–নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

 

আল /দীপ্ত সংবাদ