শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুল ছাত্র, আহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুল ছাত্র, আহত দুই

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সবুজ মিয়া (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর নামা গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে। সে কাঁচিচর ডিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। আহত দুজন ওই এলাকার মোঃ মাহমুদুল হাসান (১৬) ও ইব্রাহিম (১৪)।

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ খোকা মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন নিহত সবুজের সম্পর্কের দাদা মো. কাচুয়া মামুদের থাকার ঘর সারাতে যায়। ঘরের বেড়া সারানোর পর শুধু টিন চালের অংশটি সবাই কাঁধে নিয়ে হাটঁতে থাকে। এ সময় টিনের চালের উপরে থাকা বিদুৎতের তার লিক হয়ে পুরো টিনের চালটি বিদ্যুতায়িত হয়। এ অবস্থা কাঁধে রাখা টিনের চাল সবাই কাঁধ থেকে মাটিতে ফেলে দিলে চালের ভিতরে মোঃ সবুজ মিয়া, মাহমুদুল হাসান ও ইব্রাহিম আটকা পড়ে। সাথে থাকা লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

পরে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে সবুজ মিয়ার মৃত্যু হয়। আহত দুজন এখনো চিকিৎসাধীন রয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

মো: ইউনুছ আলী/আফ/দীপ্ত নিউজ