শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামের কবি রাধাপদ রায়কে হামলাকারী প্রধান আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামের কবি রাধাপদ রায়কে হামলাকারী প্রধান আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের স্বভাব কবি রাধাপদ রায় এর ওপর হামলার ঘটনায় প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাধাপদ রায় এর উপর হামলার ঘটনায় তার ছেলে শ্রী যুগল রায় বাদি হয়ে গত ১ অক্টোবর দুই জনকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামী কদুর আলীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের নদী মাছ ধরতে গেলে কবি রাধাপদ রায় এর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশি দুই ভাই রফিকুল ও কদুর আলী। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গ্রামের জনপ্রিয় স্বভাব কবিকে মারধরের ঘটনায় সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

ইউনুস আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ