শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

 

পূর্ব বিরোধের জেরে পাবনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) রাত দশটার দিকে শহরের শান্তিনগর এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত সিয়াম পৌর এলাকার পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে রাধানগর মজুমদার (আর এম) একাডেমীর দশম শ্রেণীর ছাত্র ছিল।

সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে বল্লো আমার ছেলেকে চাকু মারছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কি কারণে ছেলেটাকে মারলো কিছুই বুঝতে পারছি না। যারা এ হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তার ও বিচার চাই।

পাবনা সদর থানার ওসি রওশন আলী, সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সাথে তার বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় একা পেয়ে সিয়ামকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলাচ্ছে। রবিবার (২২ অক্টোবর) নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ