দীপ্ত নিউজ
খেলা

কিংবদন্তি ফুটবলার ফন্টেইন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিংবদন্তি ফুটবলার ফন্টেইন আর নেই

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেইন আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফন্টেইনের মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে তার পরিবার।

১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেন ফন্টেইন। সেটিই এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। বিশ্বকাপে ফন্টেইনের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধুমাত্র তিনজন ফুটবলারের। ১৬ গোল করে শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

১৬ ও ১৫ গোল করে দুই ও তিন নম্বর পজিশনে আছেন ব্রাজিলের রোনাল্ডো ও জার্মানির জার্ড মুলার। তারা একের অধিক বিশ্বকাপে অংশ নিয়ে ফরাসি কিংবদন্তির চেয়ে বেশি গোল করেছেন।

ফ্রান্সের হয়ে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন ফন্টোইন। দেশের হয়ে ২১ ম্যাচে করেছেন ৩০ গোল। আর ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় সময় কাটিয়েছেন রিমসের হয়ে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।