শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কালিয়াকৈরে অটোরিক্সা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কালিয়াকৈরে অটোরিক্সা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের বরাব উত্তার পাড়া এলাকায় এক অটোরিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুন) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার মৃত হাতেম মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৭)। নিহত সাদ্দাম উপজেলার ভান্নারা আমতলা এলাকার বাবু মোল্লার বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়ায় বাসায় থাকতেন। তিনি অটোরিকশা চালক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন বৃহস্পতিবার বিকেলে তার নিজের অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় কালিয়াকৈর থানায় সাধারন ডায়েরী করেন এবং বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে নিহত সাদ্দামের খোজ চালিয়ে যাচ্ছিলো পরিবার। সোমবার সকালে বরাব উত্তার পাড়া গ্রামের কৃষক নজরুল ইসলামের বাড়ীর পাশের জঙ্গলে নিহত সাদ্দামের অর্ধ গলিত বিভৎস লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সাদ্দামের লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত সাদ্দামের চাচাতো ভাই বাবু মোল্লা ঘটনা স্থলে এসে লাশটি অটোরিকশা চালক সাদ্দামের বলে সনাক্ত করেন।

মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের এর উদ্দেশ্যেই চালক সাদ্দামকে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ