বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের প্রতিটা দলের প্রথম ম্যাচের আগে জাতীয় পতাকা এনে মাটিতে স্থাপন এবং জাতীয় সংগীত গাওয়ার রীতি বহু পুরোনো। এবারও দেখা গেছে একই চিত্র। তবে উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে একটি বিষয় দর্শকদের নজর কেড়েছে। মাঠে প্রদর্শনের সময় সৌদি আরবের জাতীয় পতাকাটি মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি।

বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে তার মধ্যে কেবল দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা আছে। সৌদি আরবের পতাকায় লেখা আছে কালেমা তাইয়্যিবা ও ইরাকের পতাকায় আল্লাহু আকবার। ইরাক এখন পর্যন্ত মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ।

নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না। মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More