শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

কারামুক্ত তারেক রহমানের সাবেক এপিএস অপু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারামুক্ত তারেক রহমানের সাবেক এপিএস অপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। ৬ বছর ৭ মাস কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুটি মামলায় আমরা জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ও ঢাকার বিশেষ জজ আদালত–১০ এর বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পাবেন।

মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারণা গিয়ে হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা হয়। এ মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১০ জানুয়ারি ঢাকার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ জানুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে পৃথক দুটি আইনে চার্জশিট দেয় পুলিশ। যার মধ্যে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে একটি এবং ঢাকার বিশেষ জজ আদালত–১০ এ আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। তবে অর্থপাচার আইনের মামলায় বিচার শুরু না হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার বিচার শুরু হয়নি।