শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কারাগারে ইস্তাম্বুলের মেয়র, দেশজুড়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারাগারে ইস্তাম্বুলের মেয়র, দেশজুড়ে বিক্ষোভ

দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের মেয়রকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুর্নীতির অভিযোগে ইমামোগলুকে কারাগারে পাঠায় তুরস্কের সরকার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাকে সিলিভ্রির একটি কারাগারে নেয়া হয়েছে। এছাড়া ইমামোগলুকে মেয়র পদ থেকেও বরখাস্ত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় রবিবার রাতেই তুরস্কে ব্যাপক বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।