শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা–নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে চন্দ্রা –নবীনগর মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এসময় যৌথ বাহিনীর সাথে আন্দোলনরত শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

শ্রমিকার জানায়, ১৭ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে।

২১শে ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জীরানি এলাকর সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সদস্যদের একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। চক্রবর্তী ও জিরানী এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।