শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কানাডার সড়কে ঝরল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানাডার সড়কে ঝরল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণ
কানাডায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় অন্টারিও প্রদেশের ৪২৭ দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

অন্টারিওর প্রাদেশিক পুলিশ এক টুইটে নিশ্চিত করেছে, নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা টরন্টোতে শিক্ষার্থী ভিসায় অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে চার আরোহী ছিলেন। এর মধ্যে তিনজন নিহত হলেও একজন এখনো বেঁচে আছেন।

কানাডার পুলিশ বা দেশটির গণমাধ্যমে হতাহত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে কানাডার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, হতাহত চার শিক্ষার্থী হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত ও নিবিড় কুমার দে। নিবিড় বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।

পুলিশের পক্ষ থেকে আরও জানা গেছে, দুর্ঘটনার পর পরই ২০ বছর বয়সী এক যুবক ও এক যুবতী নিহত হন। এ ছাড়া আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ জানিয়েছে. নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকেপড়াদের উদ্ধার করা হয়।

সূত্র: সিবিসি নিউজ।