শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাতারে মিডিয়া ব্যক্তিত্ব ই এম আকাশের জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাতারে মিডিয়া ব্যক্তিত্ব ই এম আকাশের জন্মদিন উদযাপন
কাতারের দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতির মাধ্যমে মিডিয়া ব্যক্তিত্ব ই এম আকাশের জন্মদিন উৎসব পালিত হয়েছে

কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি, আকাশ মিডিয়া ভুবনের পরিচালক সাংবাদিক ই এম আকাশের জন্মদিন পালিত হয়েছে কাতারে৷  রাজধানী দোহার শালিমার ইস্তাম্বুল তুর্কি হোটেলের হলরুমে আয়োজন করা হয় জন্মদিন পালনের উৎসব৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন প্রবীণ কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আকতার জামান মামুন, চট্টগ্রাম আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আফসার বাবুল, বঙ্গবন্ধু পরিষদ কতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবু৷

এসময় বক্তব্য রাখেন,দাগনভূঁঞা প্রবাসী ফাউন্ডেশন উদ্যোক্তা ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের দোহা কাতারের সাবেক সভাপতি ইকবাল হোসেন রনি, ক্লাবের নেতৃবৃন্দ যথাক্রমে প্রিন্স মাহমুদ জুয়েল এবং আউয়াল হোসেন৷

কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, যুগ্ন সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারি এবং গালফ বাংলানিউজের সম্পাদক তামীম রায়হান৷

বিদেশি সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফ সিদ্দিকী, ও পাকিস্তান কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কামরান হোসাইন৷ ইন্ডিয়ান কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিল কুমার৷ এ সময় সকলে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশের দীর্ঘায়ু কামনা করেন৷