‘কাউকে দল গঠনের সুযোগ দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোন একটি মহলকে দল গঠনের সুযোগ দেয়া অন্তবর্তি সরকারের উচিত হবে না মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আগামী জুলাই–আগস্টে নির্বাচন আয়োজন করা সম্ভব।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

মহানগর বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গোলাম আকবর খোন্দকার, ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, অন্তবর্তী সরকারের সকল গণতান্ত্রিক পদক্ষেপে বিএনপি সমর্থন জানিয়ে আসছে। ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের ফসল ঐক্য ধরে রাখতে এই ঐক্য নষ্ট করা যাবে না। আগামী জুলাই–আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব উল্লেখ করে বিশেষ কোন মহলের স্বার্থে নির্বাচন বিলম্ব করা সমীচিন হবে না বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More