শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাঁকড়া নদীতে স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাঁকড়া নদীতে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর চিরিরবন্দরের সাইতাঁড়া রাবার ড্রামে বন্ধুদের সাথে কাঁকড়া নদীতে গোসলে নেমে সাজ্জাদ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার সাইতাঁড়া গ্রামে কাঁকড়া নদী রাবার ড্রামে এঘটনা ঘটে।

স্কুলছাত্র সজ্জাদ হোসেন উপজেলার হরিহরপুর গ্রামের জিয়াবুল ইসলামের ছেলে ও হরিহরপুর উচ্চ বিদ্যালের ১০ শ্রেনির ছাত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে সাজ্জাদ ও কয়েক বন্ধু মিলে কাঁকড়া নদীর রাবার ড্রামে গোসল করতে আসে। গোসলের ফাকে এক সময় সাজ্জাদ গভীর পানির দিকে এগিয়ে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে। এসময় তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা এসে ঘন্টাখানেক খোঁজ খুজি করে মৃত অবস্থা সাজ্জাদের লাশ উদ্ধার করেছেন।

থানার ওসি বজলুর রশিদ স্কুল ছাত্র নদীতে ডুবে মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটিও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুলতান/এসএ/দীপ্ত নিউজ