শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কলকাতায় সিঁদুর খেলায় অপু বিশ্বাস

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
কলকাতায় সিঁদুর খেলায় অপু বিশ্বাস

বুধবার ছিল বিজয়া দশমী। দেবী দুর্গার বিদায়ের দিন। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার পঞ্চম ও শেষ দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে মায়েরা মাতেন সিঁদুর খেলায়। এ দিন একে অপরে সিঁদুর পরিয়ে দুর্গা মায়ের আশীর্বাদ নেন তাঁরা।

এই সিঁদুর খেলায় অংশ নিতে এবার বাংলাদেশ থেকে ছুটে এসেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বুধবার দুপুরে উত্তর কলকাতার কাঁকরগাছি যুবকবৃন্দ ক্লাবের মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

মায়েদের কপালে আর শাঁখায় সিঁদুর পরিয়ে দুর্গা মায়ের আশীর্বাদ নেন সবাই। অপু বিশ্বাসও সাদার ওপর লাল কাজকরা শাড়ি পরে মন্দিরে যান। তারপর হাতে সিঁদুরের থালা নিয়ে অংশ নেন সিঁদুর খেলায়।

একইভাবে দক্ষিণ কলকাতার হাজরা সর্বজনীন ক্লাবের পূজামণ্ডপে এসে সিঁদুর খেলায় অংশ নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ কলকাতার অনেক তারকা।

গতকাল সকালে কলকাতার কিছু এলাকায় বৃষ্টি হয়। এরপরও পূজা দেখার জন্য রাজ্যের দূরদূরান্ত থেকে শেষদিনও কলকাতার নামী পূজামণ্ডপ দেখতে ছুটে আসেন ভক্তরা।