শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

করতোয়ার ভাঙনে বিলিনের পথে ৬০ টি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
করতোয়ার ভাঙনে বিলিনের পথে ৬০ টি পরিবার

কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজানের প্রবল স্রোতে করতোয়া নদীর ভাঙ্গনে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি নাপিতপাড়ার ৫০ থেকে ৬০ পরিবার বিলিনের পথে।

র্দীঘদিন যাবৎ করতোয়া নদীতে প্রতিবছর বন্যা হওয়ার কারনে নদীর তীরবর্তী পশ্চিম পার্শ্ব এলাকার সাধারন জনগনের জানমান ও বসতবাড়ি ব্যাপক ভাবে ক্ষতি সাধন হয়ে আসছে। গত ২/৩ বছরের করতোয়া নদীর ভাঙ্গনে ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার নদীতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাশনা দেবি বলেন, প্রতিদিনই আমাদের বসতির কোন না কোন স্থান ভেঙ্গে নদীতে বিলিন হচ্ছে। যদি করতোয়া নদীর তীরবর্তী পশ্চিম পার্শ্বের এলাকা বরাবর একটি স্থায়ী বাধ নির্মাণ করা যেত তাহলে এই বিরাট জনবসতি বন্যার ক্ষয়ক্ষতি ও আক্রমন হতে রক্ষা পেত।

একই এলাকার বিপুল চন্দ্র রায় জানান, ইতোমধ্যে এলাকাবাসীর নিরাপত্তা সহায়তার জন্য বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছি এখনো কোনো কাজ হয় নাই। শুধু আশ্বাসের বানী শুনতে হয়েছে। কাজের কোন কাজ নেই ।

পৌর আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউনুস আলী মণ্ডল বলেন, নদী তীরবর্তী অধিকাংশ লোকজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। এরই মধ্যে বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। জানমাল বাঁচাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া দরকার।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আমি এই করতোয়া

নদীভাঙ্গনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি তদন্ত টিম পাঠাবো এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

এসএ/দীপ্ত নিউজ